বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
পয়লা ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা প্রচারণা সভা অনুষ্ঠিত
Avatar photo
আপডেট টাইমঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

নান্নু মিয়া,স্টাফ রিপোটারঃ

শনিবার (৩০ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের পয়লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় বাঙ্গালা বাজার মাঠ প্রাঙ্গণে ৩১ দফা প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

তারেক রহমান কর্তক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য মানিকগঞ্জ ১ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য এস এ জিন্নাহ কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ কবির বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যে দেশের কৃষকদের কথা। যদি জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে কৃষকদের জন্য প্রতিটি পরিবার পাবে একটি করে ফ্যামিলি কার্ড । এই কার্ডের মাধ্যমে কৃষক ভাইয়েরা সার, বীজ, কীটনাশক ওষুধসহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি নিতে পারবেন সরকারের থেকে। সেই সঙ্গে উৎপাদিত ফসলও বিক্রি করার নিশ্চয়তা দিবে বিএনপি সরকার । আমি মনে করি এতে আমার কৃষক ভাইয়েরা লাভবান হবে এবং কৃষি খাত হবে শক্তিশালী।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন মানিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী মোস্তাক হোসেন (দিপু) আহবায়ক মানিকগঞ্জ জেলা যুবদল; লোকমান হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কৃষি বিষয়ক সম্পাদক; মো. ফেরদৌস রহমান, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপি; মাসুদুর রহমান (মাসুদ), মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি,মো ফেরদাউস রহমান, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জেলা বিএনপি ও যুগ্ম সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা বিএনপি,মীর মানিকুজ্জামান (মানিক), সভাপতি, ঘিওর উপজেলা বিএনপি, মো হাবিবুল্লাহ নোমানী, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি জাতীয়তাবাদী ওলামা দল,নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক, শিবালয় উপজেলা বিএনপি,হোসেন আলী, আহ্বায়ক, শিবালয় উপজেলা যুবদল,আসিফ ইকবাল (রনি), যুগ্ম আহ্বায়ক, মানিকগঞ্জ জেলা যুবদল,জানে আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঘিওর উপজেলা বিএনপি,গোলাম মোস্তফা, অর্থ বিষয়ক সম্পাদক, ঘিওর উপজেলা বিএনপি,আমির হামজা (পিন্টু), মানিকগঞ্জ জেলা যুবদল।
এছাড়াও ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয় এবং আগামী দিনে আন্দোলন সংগ্রামে আরও ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা