
ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা বাথুলি এলাকায় আপন চাচিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জুন ২০২৫ রাতে পূর্ব বিরোধের জেরে আলমগীর তার আপন চাচির ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। হামলায় ভুক্তভোগীর দুই পায়ের রগ কেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়।
পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বজনরা ধামরাই থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তীতে অভিযুক্ত আলমগীর (গ্রাম: বালিথা বাথুলি, ইউনিয়ন: সুতিপাড়া, উপজেলা: ধামরাই, জেলা: ঢাকা) কে গ্রেফতার করা হয়।
ধামরাই থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

