রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক
/ ৪৬ বার
আপডেট টাইমঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈরে ফুলবাড়িয়া ইউনিয়নের বাশাকৈর গ্রামের বেতার কেন্দ্র বাজারে দীর্ঘ ১০ বছর ধরে মাদকের রাজত্ব চালিয়ে যাওয়া এক্কাবরকে (৪৫) ১০০ পিস ইয়াবাসহ হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আটককৃত এক্কাবর ওই এলাকার মুকুম ফকিরের ছেলে লোকমান মেম্বারের ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ এক দশক ধরে লোকমান মেম্বারের ক্ষমতার প্রভাব খাটিয়ে তার ভাতিজা এক্কাবর বেতার কেন্দ্র বাজারে অবাধে ইয়াবা ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এতে ওই এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছিল। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অতিষ্ঠ জীবন থেকে মুক্তি পেতে স্থানীয় সচেতন জনতা ২৪ জুলাই ২০২৬ ইং তারিখে ফাঁদ পেতে তাকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। পরে তাৎক্ষণিকভাবে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক এক্কাবর চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানায়, উদ্ধারকৃত এই ইয়াবার চালানটি সে বাশাকৈর গ্রামের সাবেক ব্যাংকার আলসারের ছেলে রিফাতের কাছ থেকে ক্রয় করেছিল। এই মাদক সিন্ডিকেটের মূল হোতা রিফাতসহ অন্যান্য সহযোগীদের নামও উঠে এসেছে।

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম স্বস্তি ফিরে এলেও মূল সরবরাহকারী রিফাত এবং নেপথ্যের মদদদাতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। স্থানীয়রা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে এই কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবরের দৃষ্টান্তমূলক ও কঠিনতম শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে রিফাতসহ অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা