শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী ঘিওর উপজেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় ত্যাগী ছাত্রনেতা টুটুল মিয়া কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন
/ ৩১ বার
আপডেট টাইমঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ পূর্বাহ্ন
ঢাকার আশুলিয়ায় মানবাধিকার সংস্থা সিপিআরএস-এর আশুলিয়া থানা কমিটি এবং দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার বাণিজ্যিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় আশুলিয়ার কাশিমপুর রোডের নরসিংহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গৌরাঙ্গ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা সিপিআরএস-এর চেয়ারম্যান ও দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মোঃ রাশেদ উদ্দিন। নবগঠিত সিপিআরএস-এর আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ বোরহান দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সহকারী সম্পাদক মোঃ মশিউর রহমান মাসুদ ও নির্বাহী সম্পাদক মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিআরএস-এর আশুলিয়া শাখা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন বেপারী, সহ-সভাপতি নাদির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, কোষাধ্যক্ষ মোঃ রাশেদুল ইসলাম জনি, তথ্য গবেষণা সম্পাদক তানজিলা আক্তার, প্রচার সম্পাদক মোঃ বাবু শেখ, আন্তর্জাতিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম এবং দৈনিক বিশ্ব মানচিত্রের স্টাফ রিপোর্টার আফসানা মিমি। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ রাশেদ উদ্দিন বলেন, মানবাধিকার সংস্থা সিপিআরএস-এর মাধ্যমে সমাজের নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে আইনি ও মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। অসহায় ও দুস্থ মানুষের ভাগ্যোন্নয়নে সমাজের বিত্তবানদের সিপিআরএস-এর গর্বিত সদস্য হয়ে মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি সিপিআরএস-এর সার্বিক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আশুলিয়া থানা শাখার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নবগঠিত কমিটির সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সভাপতির বক্তব্যে মোঃ বোরহান দেওয়ান আশুলিয়া থানা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পরে উপস্থিত অতিথি ও গণ্যমান্য ব্যক্তিরা নবগঠিত কমিটি এবং দৈনিক বিশ্ব মানচিত্রের বাণিজ্যিক কার্যালয়ের সফলতা কামনা করে তাদের মূল্যবান বক্তব্য ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সিপিআরএস-এর আশুলিয়া থানা শাখার সভাপতি মোঃ বোরহান দেওয়ান।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা