রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
 কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
/ ৪৫ বার
আপডেট টাইমঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কালিয়াদহ গ্রামে ঐতিহাসিক জোড়া ব্রিজ বাঁশতলী তিন রাস্তার মোড় এবং মকশবিল এখন প্রতিদিন বিকেলে জমজমাট মিলন মেলায় পরিণত হয়। গ্রামীন পরিবেশের স্নিগ্ধতা আর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিকেল বেলায় এখানে হাজার হাজার দর্শনার্থীদের ডল নামে।

গ্রীস্মের বিকেলে প্রাণবন্ত পরিবেশ ছোট বড় সব বয়সের মানুষ আসে এখানে। চারপাশের সবুজ প্রকৃতি খোলা আকাশ আর মৃদুমন্দ বাতাসের টানে স্থানীয় এলাকাবাসী ছাড়াও বিভিন্ন দূর-দূরান্ত থেকে সব বয়সের মানুষ ছুটে আসেন এই তিন রাস্তার মোড়ে জোড়া ব্রিজ।

বিশেষ করে বিকেল গড়িয়ে যখন সূর্য ডুবতে শুরু করে, তখন জোড়া ব্রিজ ও এর আশপাশের এলাকা লোকজনে পূর্ণ হয়ে ওঠে। পরিবার-পরিজন বন্ধু–বান্ধব এবং তরুণ–তরুণীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মনোরম প্রাকৃতিক সৌন্দর্যঃ পাকা রাস্তার দুপাশে পানি আর পানি এবং গাজীপুরের ঐতিহাসিক “মকশবিলের” মুক্ত বাতাস দর্শনার্থীদের ক্লান্তি দূর করে।
বিকেলের আড্ডা ও নির্মল আনন্দ কর্মব্যস্ততা ভুলে একটু প্রশান্তির নিঃশ্বাস ফেলতে এবং বন্ধুদের নিয়ে খোশগল্প করতে এটি এখন অন্যতম জনপ্রিয় স্থানে পরিণত হয়েছে।
গ্রামীন স্ট্রিট ফুডঃ দর্শনার্থীদের ভিড়কে কেন্দ্র করে মোড়ের আশেপাশে স্থায়ী ফুচকা চটপটি ঝাল মুড়ি আইসক্রিম মাঠা ঘর এবং চা-বিস্কুটের বেশ কিছু দোকান ঘরে উঠেছে এই আড্ডা আনন্দকে আরো বাড়িয়ে দেয়।

স্থানীয়দের প্রতিক্রিয়াঃ স্থানীয় বাসিন্দারা জানান, এই মোড়টি এখন বিনোদনের একটি কেন্দ্র হয়ে উঠলেও অতিরিক্ত ভিড়ের কারণে কিছু সমস্যারও সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর লোকসমাগম এবং অটোরিকশা ও বিভিন্ন গাড়ি পার্কিং এর ফলে অনেক সময় তিন রাস্তার মোড়ে যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ পথচারী যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
দর্শনার্থীরা এই প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার পাশাপাশি মোড়টিকে আরো সুন্দর ও পরিপাটি করার দাবি জানিয়েছেন।

দিনশেষে ব্যসতান্ত্রিক জীবনের কোলাহল থেকে দূরে একটু সস্থির খোঁজে কালিয়াদহের এই জোড়া ব্রিজ মোড় এখন কালিয়াকৈর বাসীর কাছে এক জনপ্রিয় বিকেলে ঘুরে বেড়ানোর ঠিকানা।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা