
হাবিবুর রহমান:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশুলিয়ার কুরগাঁও বটতলা এলাকায় বিএনপির এক গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির নেতা আহাদ মাতবরের নেতৃত্বে স্থানীয় নেতা ফজলুর রহমানের নিজস্ব বাসভবনের ছাদে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আগামী নির্বাচনে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মীর মোহাম্মদ মিজানুর রহমানের সফলতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্যে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, “বিগত ১৭ বছর আওয়ামী শাসনামলের নানামুখী নির্যাতন ও একাধিক রাজনৈতিক মামলার কারণে আমরা গৃহহীন ছিলাম। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আজ আমাদের জনগণের কল্যাণে কাজ করার সুযোগ এসেছে। এতদিন সাধারণ মানুষকে আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারিনি, ইনশাআল্লাহ এখন থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি সুন্দর সমাজ ও দেশ গড়ে তুলব।”
অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ১ নং হাটোরিয়া নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মীর মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “বিগত ১৭ বছর গুম, খুন ও মিথ্যা মামলায় জর্জরিত হয়ে পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এখন এক নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। জনগণ যদি আমাদের পাশে থাকে, তবে যেকোনো বাধা অতিক্রম করে আমরা এলাকার উন্নয়নে কাজ করতে সক্ষম হব।” আওয়ামী লীগের কোনো দোসর যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আসন্ন ১ নং হাটোরিয়া নাকালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হতে পারলে দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সব চাওয়া-পাওয়া পূরণ করবো ইনশাআল্লাহ।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

