শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনসারুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল আশুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলার মোমেনা খাতুনকে ঘিরে বিতর্ক . ট্রাফিক চেকপোস্টে অর্থ দাবির অভিযোগ থেকে প্রেসকার্ডের ছবি, নিরপেক্ষ তদন্ত চান ভুক্তভোগীরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে হিন্দু মহাজোট নেতা খগের চন্দ্র রাজবংশীর শুভেচ্ছা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে মোফাজ্জল হোসেন টিপুর শুভেচ্ছা ধামরাইয়ের রোয়াইল ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার অনুপস্থিতির অভিযোগ, ডিজিটাল তথ্যকেন্দ্রের উদ্যোক্তার হাতে দাপ্তরিক কার্যক্রম! ইউনিয়ন পরিষদ নির্বাচন: আশুলিয়ায় বিএনপির কর্মীসভা ও মিজানুর রহমানের জন্য দোয়া প্রার্থনা মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনের অপসারণ দাবি নজরুল বর্ষে মানিকগঞ্জ জেলা পর্যায়ে চিত্রাঙ্কনে প্রথম দৌলতপুরের সাংবাদিক পুত্র অহিদুর রহমান জনসম্পৃক্ততায় পাথালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
নির্বাচনী মাঠে সরব পাথালিয়া, আব্দুস সোবহানের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
/ ১০৪ বার
আপডেট টাইমঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৮ পূর্বাহ্ন

মোঃ বাবু শেখ, নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকার সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নে বিএনপির সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সোবহানের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শোডাউনটি শুরু হয়। পরে পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নয়ারহাট গণবিদ্যাপীঠ স্কুল মাঠে গিয়ে কর্মসূচি শেষ হয়। আয়োজকদের দাবি, শোডাউনে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়।

শোডাউন শেষে নয়ারহাট গণবিদ্যাপীঠ স্কুল মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সোবহান।

বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতে এ মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে পাথালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন বলেও দাবি করেন তিনি। অতীতের মতো বর্তমানেও তারা রাজনৈতিকভাবে সোচ্চার রয়েছেন বলে বক্তব্যে উল্লেখ করেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিজের প্রার্থিতার কথা তুলে ধরে মোঃ আব্দুস সোবহান পাথালিয়া ইউনিয়নবাসীর কাছে দোয়া ও ভোট চান। তিনি বলেন, তিনি এর আগে দুইবার পাথালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর ভাগ্যোন্নয়ন ও এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ চান তিনি।

মোটরসাইকেল শোডাউনে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, আশুলিয়া থানা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রানা, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আমিনুর রহমানসহ সাভার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ ও সক্রিয় করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা