শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
পঞ্চগড়ে স্পোকেন ইংলিশ ও প্রোনান্সিয়েশন কর্মশালা সমাপ্ত, শিক্ষার্থীদের সনদ বিতরণ
/ ৪৯ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

পঞ্চগড় জেলা প্রতিনিধি ,সঞ্জু বনিক সৌরভ:

পঞ্চগড়ে তিন দিনব্যাপী স্পোকেন ইংলিশ ও প্রোনান্সিয়েশন কর্মশালা শেষ হয়েছে। শুক্রবার দুপুরে নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব পঞ্চগড়ের আয়োজনে এবং জেলা প্রশাসন পঞ্চগড়ের সহযোগিতায় আয়োজিত কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক পঞ্চগড় মোসাঃ শুকরিয়া পারভীনের পক্ষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর সাহা।

এ সময় সুবীর সাহা বলেন, কর্মশালায় অর্জিত জ্ঞান যেন শুধু কর্মশালার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ চর্চা অব্যাহত রেখে নিজেদের সহপাঠীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি।

গত বুধবার শুরু হওয়া এ কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির মোট ৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়।

নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব পঞ্চগড়ের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব রবিউল ইসলাম রফিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম আহ্বায়ক শিক্ষক শহিদুল ইসলাম, সদস্য শিক্ষক রশিদা খাতুন, শিক্ষক রাবেয়া জাহান লুনা, শিক্ষক আমিনুর ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সফিকুল আলমসহ শিক্ষার্থীদের অভিভাবকরা।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং ইংরেজি কবিতা আবৃত্তি করেন। পরে আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে কর্মশালার সনদপত্র তুলে দেওয়া হয়।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা