মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি বিএনপি-জামায়াতের কোনো অন্যায় আবদার রাখবেন না: এমপি রুমা।পাবনার ভাঙ্গুরা উপজেলার আইন-শৃঙ্খলা মিটিং এ কথা বলেন।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
খুলনা জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
/ ৬৫ বার
আপডেট টাইমঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১:৫৯ অপরাহ্ন

 

 

মো: আল-মাহফুজ শাওন

 

খুলনা জেলা পুলিশের উদ্যোগে রবিবার (৫ জুলাই) খুলনা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সদস্যদের অংশগ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

 

প্যারেডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।

 

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, পুলিশের পেশাদারত্ব, শৃঙ্খলা ও সেবার মান অক্ষুণ্ন রাখতে প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে যথাযথ নিয়মে ইউনিফর্ম পরিধান, ব্যক্তিগত কিটের পরিচ্ছন্নতা ও প্রস্তুতি নিশ্চিত করার পাশাপাশি খুলনা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মন্ডল।

 

প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) শ্রী সমীর কুমার দে। এছাড়াও খুলনা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যরা কিট প্যারেডে অংশগ্রহণ করেন।

 

কিট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের ইউনিফর্ম, সরঞ্জাম, ব্যক্তিগত প্রস্তুতি ও শৃঙ্খলা যাচাই করা হয়। পাশাপাশি বাহিনীর পেশাগত মানোন্নয়ন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা