মো: আল-মাহফুজ শাওন
খুলনা জেলা পুলিশের উদ্যোগে রবিবার (৫ জুলাই) খুলনা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সদস্যদের অংশগ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, পুলিশের পেশাদারত্ব, শৃঙ্খলা ও সেবার মান অক্ষুণ্ন রাখতে প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে যথাযথ নিয়মে ইউনিফর্ম পরিধান, ব্যক্তিগত কিটের পরিচ্ছন্নতা ও প্রস্তুতি নিশ্চিত করার পাশাপাশি খুলনা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মন্ডল।
প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) শ্রী সমীর কুমার দে। এছাড়াও খুলনা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যরা কিট প্যারেডে অংশগ্রহণ করেন।
কিট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের ইউনিফর্ম, সরঞ্জাম, ব্যক্তিগত প্রস্তুতি ও শৃঙ্খলা যাচাই করা হয়। পাশাপাশি বাহিনীর পেশাগত মানোন্নয়ন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
প্রধান উপদেষ্টাঃ মোঃ সাইদুর রহমান আপেল।। চেয়ারম্যান: মোঃ জাহিদুর রহমান জাহিদ।।
নির্বাহী পরিচালক: মোঃ মাসুদ রানা। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা মোবাইল :
০১৯৩৪৯৪৮৩১৭ । ই মেইল : crimetv72crime@gmail.com