বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতপুরে চর মাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রতনের নিয়ন্ত্রণে হলমার্কে সীসা কারখানা? রাতভর পোড়ানো হয় ব্যাটারি পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়ে গোপালগঞ্জের মুখ উজ্জ্বল করলেন মুফতি আবু উবাইদা
/ ১৬০ বার
আপডেট টাইমঃ সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ন

 

 

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের কৃতী সন্তান হাফেজ মাওলানা মুফতি আবু উবাইদা জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ ইমাম’ নির্বাচিত হয়ে প্রথম স্থান অর্জন করেছেন। তাঁর এই অনন্য সাফল্যে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন মহলে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

বর্তমানে তিনি গোপালগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত, প্রজ্ঞাপূর্ণ জুমার খুতবা এবং ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর আন্তরিক প্রচেষ্টা ইতোমধ্যেই তাঁকে একজন সম্মানিত ইসলামী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

 

ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাতেও তিনি উল্লেখযোগ্য সাফল্যের পরিচয় দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনের পাশাপাশি আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের সর্বোচ্চ ডিগ্রি কামিল সম্পন্ন করেছেন। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা তাঁর জীবন তরুণ সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ।

 

এই সাফল্যের পেছনে তাঁর পরিবারের অবদানও গুরুত্বপূর্ণ। তাঁর বাবা হাফেজ আব্দুল হান্নান গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসার সাবেক প্রধান হাফেজ এবং গোপালগঞ্জ কলেজ মসজিদের সাবেক ইমাম হিসেবে দীর্ঘদিন ইসলামের সেবায় নিয়োজিত ছিলেন। পাশাপাশি তাঁর মায়ের ত্যাগ, স্নেহ, দোয়া ও সুশিক্ষা তাঁকে এই পর্যায়ে পৌঁছাতে বিশেষ ভূমিকা রেখেছে।

 

জাতীয় পর্যায়ে এই সম্মানজনক স্বীকৃতি অর্জনের পর দেশের বিশিষ্ট আলেম-ওলামা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে ঘিরে শুভেচ্ছা ও প্রশংসার বার্তা অব্যাহত রয়েছে।

 

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও মুফতি আবু উবাইদা ইসলামের সুমহান আদর্শ প্রচার, মানবকল্যাণ এবং দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন। তাঁর এই অর্জন নতুন প্রজন্মকে নৈতিকতা, দ্বীনি শিক্ষা ও আদর্শিক নেতৃত্বের পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা