ধামরাইয়ে টানা তৃতীয় রাতেও দাঁড়িয়ে থাকা বাসে আগুন, এবার শ্রমিকবাহী ডি-লিংক বাস

-
ঢাকার ধামরাইয়ে টানা তৃতীয় রাতেও দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তদের আগুনের শিকার হয়েছে শ্রমিকবাহী ডি-লিংক পরিবহনের একটি বাস। বাসটি আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন দেওয়া হয়।
এ নিয়ে টানা তিন রাতে ধামরাইয়ে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দা, সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পরপর এমন ঘটনার কারণে ধামরাইয়ের সড়কপথে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সড়কে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই ধরনের আরও সংবাদ

