
ইতি আক্তার :নিজস্ব প্রতিনিধি :
আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সোবহানকে জড়িয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।
অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য পরিকল্পিতভাবে এসব বিভ্রান্তিকর ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। অভিযোগে ওই চক্রের কয়েকজনের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার কথাও বলা হচ্ছে।
এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আগে ভিডিওর সত্যতা যাচাই করা জরুরি। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে মিথ্যা তথ্য বা প্রযুক্তির অপব্যবহার করে কারও সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা কোনোভাবেই কাম্য নয়।
সত্য যাচাই হোক, অপপ্রচার বন্ধ হোক।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

