রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
ঢাকা–২০ আসনের ১৪৭ কেন্দ্রেই জয় তমিজ উদ্দিনের, ইতিহাস গড়ে ধামরাই পৌরসভা থেকে এমপি নির্বাচিত।
/ ১৭০ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন

 

ঢাকা, ধামরাই প্রতিনিধি:জাহিদ খান

ঢাকা–২০ আসনের সবকটি ১৪৭টি কেন্দ্রে জয়লাভ করে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. তমিজ উদ্দিন। নির্বাচনে তিনি পেয়েছেন ১,৬০,৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬,৩৪৩ ভোট। ফলে ১,০৪,০৮৫ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন তমিজ উদ্দিন।

এ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৫৮,৪১২ এবং ‘না’ ভোট পড়েছে ৫০,১১৪টি।

জয়লাভের পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন বলেন,

“এই বিজয় ঢাকা–২০ আসনের সর্বস্তরের জনগণের। তারা উন্নয়ন, সুশাসন ও পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। আমি সকলের এমপি হিসেবে কাজ করতে চাই। ধামরাইকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “আমার প্রতি যে আস্থা ও ভালোবাসা জনগণ দেখিয়েছেন, তা রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব। আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না; ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

উল্লেখ্য, এই প্রথমবারের মতো ধামরাই পৌরসভা থেকে একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি হলো। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বইছে উৎসবের আমেজ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিপুল ভোটের ব্যবধান ও সব কেন্দ্রে জয় প্রমাণ করে যে এ আসনে তমিজ উদ্দিনের জনপ্রিয়তা সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা