শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
সালথায় আম গাছের ডালে ঝুলছিল কৃষকের মরদেহ।
Avatar photo
আপডেট টাইমঃ শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৪:২৮ অপরাহ্ন

 

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলায় একটি আম গাছের ডালে ঝুলছিল গলায় নাইলনের রশি পেঁচানো আফজাল মোল্যা ওরফে লাখু মোল্যা (৭৫) নামে এক কৃষকের মরদেহ।

খবর পেয়ে আজ শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার ইউসুফদিয়া উত্তর পাড়ার ভদ্রপাড়া নামক এলাকা থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত লাখু মোল্যা একই এলাকার মৃত সমুজুদ্দিন মোল্যার ছেলে। তবে তিনি মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন লাখু মোল্যার মেজো ছেলে কাাইয়ূম মোল্যা।

কাইয়ূম মোল্যা জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এছাড়া সে স্থানীয় ইউসুফদিয়া মোল্যাবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। সে পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। সে কারো সঙ্গে কখনো বিবাদে জড়াতেন না।

এলাকাবাসী ও পুলিশ জানায়, লাখু মোল্যা দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাঝে মাঝেই নির্জন জঙ্গল ও জমির মাঠে গিয়ে একাকী গিয়ে ঘুমিয়ে থাকতেন। ঘটনার দিন তার নিজের ঘরের দরজা বাইরে থেকে আঁটকিয়ে তার নিজের বাড়ি থেকে কয়েক বাড়ির পরে এসে একটি আম গাছের ডালের সঙ্গে গলায় নাইলনের রশি দিয়ে পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এব্যাপারে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, লাখু মোল্যা দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। মাঝেমধ্যেই বাড়ি থেকে বের হয়ে রাতে বিভিন্ন মাঠেঘাটে শুয়ে থাকতেন। প্রাথমিকভাবে মনে হয়েছে সে আত্মহত্যা করেছেন।

এব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান থানা পুলিশের এ ওসি।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা