মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি বিএনপি-জামায়াতের কোনো অন্যায় আবদার রাখবেন না: এমপি রুমা।পাবনার ভাঙ্গুরা উপজেলার আইন-শৃঙ্খলা মিটিং এ কথা বলেন। ধর্ম বদলে এক মুসলিম মেয়েকে বিয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে স্বামী পলাতক
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
/ ৫৬ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:০৪ অপরাহ্ন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টায় ঘিওর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলীয় ঐক্য সুদৃঢ় রাখা এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম জোরদার করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মতবিনিময় সভায় ঘিওর উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দলের বর্তমান সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা