সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
“জনগণের দুঃখের ওপরে আনন্দোৎসব” পয়লা ইউনিয়ন বিএনপির পথসভায় — এস এ জিন্নাহ কবির
Avatar photo
আপডেট টাইমঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৭:০০ অপরাহ্ন

নান্নু মিয়া, স্টাফ রিপোর্টারঃ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পয়লা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির ১ নং সদস্য এস এ জিন্নাহ কবির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “জনগণ আজ ঘরহারা, নদীভাঙনে সর্বস্ব হারিয়ে পথে বসেছে। শিশু-বৃদ্ধরা অনাহারে দিন কাটাচ্ছে। অথচ প্রশাসন ও কিছু সুবিধাভোগী চাটুকার লক্ষ লক্ষ টাকা খরচ করে নৌকা বাইচ আয়োজন করেছে। এ টাকা যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে পৌঁছাত, তবে অন্তত তাদের অশ্রু কিছুটা শুকাতো। কিন্তু দুঃখজনক হলো, জনগণের কান্নার চেয়েও তারা নিজেদের আনন্দ-উৎসবকে বড় করে দেখছে।” এ আয়োজন শুধু অমানবিক নয়, এটি একপ্রকার রাজনৈতিক নিষ্ঠুরতা। যখন নদীভাঙনের শিকার মানুষ চোখের জলে ভাসছে, তখন তাদের সামনে এমন উৎসব আয়োজন আসলে জনগণের হৃদয়ে নতুন ক্ষত তৈরি করছে।

তারেক রহমানের ৩১ দফা নিয়ে এস এ জিন্নাহ কবির বলেন,“তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি কেবল রাজনৈতিক পরিবর্তনের নয়, এটি জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার ঘোষণাপত্র। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, প্রশাসন ও বিচারব্যবস্থার সংস্কার, এবং সর্বোপরি গণতন্ত্রকে পুনরুদ্ধারের স্পষ্ট অঙ্গীকার রয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী মোস্তাক হোসেন (দিপু) আহবায়ক মানিকগঞ্জ জেলা যুবদল; লোকমান হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কৃষি বিষয়ক সম্পাদক; মো. ফেরদৌস রহমান, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপি; মাসুদুর রহমান (মাসুদ), মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি; রহমত আলী লাভলু বেপারী, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি; মীর মানিকুজ্জামান (মানিক), ঘিওর উপজেলা বিএনপির সভাপতি; মিজানুর রহমান (লিটন), শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক; মো. নাসির উদ্দীন, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক; মো. হোসেন আলী, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক; আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক; কাজী নাদিম হোসেন (টুয়েল), মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক; মো. রাজা মিয়া (মেম্বার), ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক; হাবিবুল্লাহ নোমানী, জাতীয়তাবাদী ওলামা দলের নির্বাহী কমিটির সদস্য; আবদুর রহিম, দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক; সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কলিয়া ইউনিয়ন বিএনপি; আমির হামজা পিন্টু, মানিকগঞ্জ জেলা যুবদলসহ আরও অনেকে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা