সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
মানিকগঞ্জের বেতশিল্প উন্নয়নে সরকারি সহযোগিতার প্রত্যাশা
/ ১১৬ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন

জুয়েল আহম্মেদ চাদঁ,মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ জেলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বেতশিল্প। এ শিল্পের উন্নয়ন ও এর সঙ্গে জড়িত কারিগরদের জীবনমান উন্নয়নে সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবীরের সহধর্মিণী শায়লা কবীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বেতশিল্পকে আরও সমৃদ্ধ, আধুনিক ও টেকসই করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে এ শিল্পের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত কারিগরদের জন্য সরকারি সহায়তা, প্রয়োজনীয় প্রশিক্ষণ, আর্থিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বলা হয়, সঠিক সরকারি উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা পেলে মানিকগঞ্জের বেতশিল্প দেশীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে কারিগরদের দক্ষতা উন্নয়ন, সহজ শর্তে ঋণ, আধুনিক নকশা ও প্রযুক্তির ব্যবহার এবং বাজারজাতকরণে সরকারি-বেসরকারি সহযোগিতা প্রয়োজন।

মানিকগঞ্জের বেতশিল্পের ঐতিহ্য ধরে রেখে নতুন প্রজন্মের কাছে এ শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ঐতিহ্য বাঁচুক, বেতশিল্প এগিয়ে যাক সমৃদ্ধ হোক মানিকগঞ্জের সংস্কৃতি ও কারুশিল্প।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা