সিংজুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম মাস্টার

জুয়েল আহম্মেদ চাঁদঃ
সিংজুরী ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব শফিকুল ইসলাম মাস্টার।
তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এছাড়া তিনি ছাত্রদলের সাবেক সভাপতি এবং সিংজুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব এস. এ. জিন্নাহ কবীর মহোদয়কেও বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে নবনির্বাচিত সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই ধরনের আরও সংবাদ

