সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
দেবীগঞ্জে মাদক-বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
/ ২৯ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

পঞ্চগড় জেলা প্রতিনিধি, সঞ্জু বনিক সৌরভ:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং সাইবার বুলিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় পামুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করার পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শুকরিয়া পারভীন। বক্তব্যে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং সাইবার বুলিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মণি ভূষণ রায়, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়ন আহ্বায়ক কবিরুল ইসলাম, সদস্য সচিব শাহিনুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং ইউনিয়নের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ জন্য সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় এলাকার উন্নয়ন, জননিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে করণীয়সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা করা হয়।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা