সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
মানিকগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন এমপি এস এ জিন্নাহ কবির
/ ৫২ বার
আপডেট টাইমঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ন

 

 

মানিকগঞ্জ প্রতিনিধি:মোঃ জুয়েল আহামেদ চাদঁ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে ঘিওর উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। উদ্বোধনী দিনে মানিকগঞ্জ-১ সংসদীয় আসনের আওতাধীন দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলায় একযোগে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী যে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে, তা থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার পরিবেশ রক্ষায় আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে, তা সফল করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সন্তানের মতো প্রতিটি গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি , মীর মানিকুজ্জামান মানিক সাধারণ সম্পাদক এটভোকেট কাজী ওয়াজেদ আলী মিস্টার সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পর্যায়ক্রমে এই আসনের প্রতিটি প্রান্তে বৃক্ষরোপণ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা