মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
গোপালগঞ্জে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল এক নারীর
/ ৫৩ বার
আপডেট টাইমঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:৪২ অপরাহ্ন

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চায়না পারভিন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী, মোটরসাইকেলচালক ও পুলিশ সদস্য চাঁন মিয়া গুরুতর আহত হয়েছেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, চাঁন মিয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রাম থেকে কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন। পথে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকায় পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চায়না পারভিনের মৃত্যু হয়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চাঁন মিয়াকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহত চায়না পারভিনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা