সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
গোপালগঞ্জে জলাবদ্ধতা নিরসনে মাঠপর্যায়ে তৎপর এমপি ডা. কে এম বাবর
/ ৫৭ বার
আপডেট টাইমঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:০১ অপরাহ্ন

 

 

 

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন জলাবদ্ধ এলাকা, ক্ষতিগ্রস্ত সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। পরিদর্শন শেষে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি।

 

শনিবার (১১ জুলাই) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন সংসদ সদস্য। এ সময় এলাকার পাশ দিয়ে প্রবাহিত খাল পরিদর্শন করে তিনি লক্ষ্য করেন, কয়েকটি স্থানে অবৈধ বাঁধ এবং জমে থাকা আবর্জনার কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তা দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

 

পরিদর্শন শেষে পৌরসভার সচিবকে খাল পরিষ্কার এবং অবৈধ বাঁধ অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এক দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে।

 

এ সময় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে চলমান অবকাঠামোগত নানা সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তাদের অভিযোগ, অনেক এলাকায় ড্রেন নির্মাণ হলেও রাস্তার উন্নয়ন হয়নি, আবার কোথাও রাস্তা থাকলেও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নেই। এছাড়া বেশ কিছু সড়ক এখনো কাঁচা বা ইটের হওয়ায় সামান্য বৃষ্টিতেই চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

 

স্থানীয়দের অভিযোগ শোনার পর ডা. কে এম বাবর জানান, বিশ্বব্যাংকের বিশেষ তহবিলের আওতায় গোপালগঞ্জ পৌরসভার ক্ষতিগ্রস্ত সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নকাজ শিগগিরই শুরু হবে। তিনি বলেন, নাগরিকদের দুর্ভোগ কমাতে দ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

 

এ সময় তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার হয়নি বলে অভিযোগ রয়েছে। তবে বর্তমান সরকারের পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এসব সমস্যা কাটিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে এবং নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা