মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
খুলনায় মাদ্রাসায় ১০ বছরের শিশুর পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ, মুহতামিম গ্রেপ্তার
/ ৬৫ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

 

 

মো. আল-মাহফুজ শাওন

 

খুলনা নগরীর আড়ংঘাটা এলাকায় একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগে মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মাওলানা মো. আসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (৫ জুলাই) রাতে আড়ংঘাটা থানার শলুয়া এলাকায় অবস্থিত হামিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, দিনমজুর বাবা তার ছেলে মো. মিরাজুল ইসলামকে হাফেজ বানানোর আশায় ওই মাদ্রাসায় ভর্তি করান। অভিযোগ রয়েছে, মাদ্রাসার মুহতামিম মাওলানা আসলাম উদ্দিন শিশুটিকে পড়ালেখার পাশাপাশি ব্যক্তিগত বিভিন্ন কাজ করাতে বাধ্য করতেন। এমনকি গরু-ছাগল চরানোসহ নানা কাজে তাকে ব্যবহার করা হতো।

 

পরিবারের দাবি, এসব কাজ করতে আপত্তি জানালে শিশুটিকে মারধর করা হতো এবং বিভিন্ন অজুহাতে শাস্তি দেওয়া হতো। একপর্যায়ে তার পায়ে শিকল বেঁধে আটকে রেখে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তারা।

 

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মুহতামিমকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

 

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা