মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিতরণে অনিয়মের অভিযোগ, কিন্ডারগার্টেনগুলোর কাছে ১০-২৫ হাজার টাকা দাবি
/ ৪৪ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ন

 

 

আপডেট: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সরকারের বিনামূল্যে দেওয়া পাঠ্যবই বিতরণকে কেন্দ্র করে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক ও পরিচালকদের দাবি, বই সংগ্রহের জন্য তাদের কাছ থেকে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। অর্থ দিতে অস্বীকৃতি জানালে বই সরবরাহে দেরি এবং বিভিন্ন অজুহাতে হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে দেবীগঞ্জের ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তালিকাভুক্ত ৩৫টি কিন্ডারগার্টেনে প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য মোট ১ লাখ ৪০ হাজার ১৫৪টি বই বিতরণ করা হয়েছে। সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ২৩ হাজার ১৭৬ জন এবং কিন্ডারগার্টেনে প্রায় ৮ হাজার।

একাধিক শিক্ষক জানান, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই না পেলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে অনাগ্রহী হয়ে পড়ে। এ কারণে বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে বই সংগ্রহ করতে হয়েছে। প্রতিবছর একই পরিস্থিতির কারণে অনেক প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছে।

ভাউলাগঞ্জ আলহেরা ইসলামী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, আগে শুধু পরিবহন ব্যয় দিয়েই বই আনা সম্ভব হতো। কিন্তু কয়েক বছর ধরে অতিরিক্ত টাকা ছাড়া বই পাওয়া কঠিন হয়ে গেছে। চলতি বছর তাদের কাছে ২৫ হাজার টাকা দাবি করা হয়। পরে অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে ওই অর্থ পরিশোধের পর বই সংগ্রহ করা সম্ভব হয় বলে তিনি দাবি করেন।

স্কলার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, নতুন প্রতিষ্ঠান হওয়ায় বই সংগ্রহের সময় নানা ধরনের জটিলতা সৃষ্টি করা হয়। প্রয়োজনীয় কাগজপত্রের অজুহাতে বারবার ঘুরতে হয়েছে এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে।

মডার্ন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আহসান হাবিব বাবু বলেন, উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো তারাও উপজেলা শিক্ষা অফিস থেকেই সরকারি বই সংগ্রহ করে থাকেন।

অভিযোগের বিষয়ে দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, বই বিতরণে কোনো ধরনের অর্থ লেনদেন বা অনিয়মের ঘটনা ঘটেনি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে নাম আসা চুক্তিভিত্তিক কর্মচারী বাবুও অর্থ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা