মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
রতনের নিয়ন্ত্রণে হলমার্কে সীসা কারখানা? রাতভর পোড়ানো হয় ব্যাটারি পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
জুলাই জাগরণ উপলক্ষে গোপালগঞ্জ বাদে সারা দেশে পদযাত্রা করবে এনসিপি
/ ৫৯ বার
আপডেট টাইমঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ন

 

  1. ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:

    জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনামে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভায় পদযাত্রা অনুষ্ঠিত হলেও গোপালগঞ্জ জেলায় এ কর্মসূচি থাকছে না।

    শনিবার (৪ জুলাই) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জানান, আগামী ৬ জুলাই গাজীপুরের কালীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার সূচনা হবে।

    দলটির ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় পদযাত্রা আয়োজনের কথা ছিল। তবে ঘোষণার কিছু সময় পর গোপালগঞ্জ জেলার কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

    দলীয় সূত্রের দাবি, অতীতের সহিংস ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর লক্ষ্যেই গোপালগঞ্জে আপাতত কর্মসূচি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হন।

    সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ এবং সেই আন্দোলনের চেতনা ধরে রাখতেই মাসব্যাপী এসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, কর্মসূচির অংশ হিসেবে ‘বিজয় কনসার্ট’ আয়োজনের পাশাপাশি ২৬ জুলাই এক দফা ঘোষণার দিন এবং ৩ আগস্ট আরও বড় পরিসরে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা