মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রতনের নিয়ন্ত্রণে হলমার্কে সীসা কারখানা? রাতভর পোড়ানো হয় ব্যাটারি পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
গোপালগঞ্জে চার শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস
/ ১২২ বার
আপডেট টাইমঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:০৪ অপরাহ্ন

 

 

ছাইম খান (গোপালগঞ্জ) টুঙ্গিপাড়া :

 

গোপালগঞ্জের সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। শিক্ষানুরাগী মো. টিপু সুলতানের উদ্যোগে শনিবার (৪ জুলাই) দুপুরে হরিদাসপুরে তাঁর নিজ বাড়িতে এ ড্রেস বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর ইসলাম বুলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর।

এ সময় আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, হরিদাসপুর সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়, হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ৩৪ নম্বর পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম অনুযায়ী স্কুল ড্রেস বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে. এম. বাবর বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের সকলের দায়িত্ব। সামান্য সহযোগিতাও তাদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। তাই তাদের লেখাপড়ার পাশাপাশি মাদকসহ সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম. হাই, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

 

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা