মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
রতনের নিয়ন্ত্রণে হলমার্কে সীসা কারখানা? রাতভর পোড়ানো হয় ব্যাটারি পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
টুঙ্গিপাড়ায় পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে
/ ৫৬ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:১২ অপরাহ্ন

 

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) রাত প্রায় ৯টা ১৫ মিনিটে উপজেলার বাইপাস সড়কের মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার পাটগাতি সরদারপাড়া গ্রামের বাসিন্দা জসিম মোল্লা (পিতা: মৃত বাবুল মোল্লা)-কে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোসলেম উদ্দিন জানান, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় টুঙ্গিপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০২, তারিখ ২ জুলাই ২০২৬।

 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।

 

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, টুঙ্গিপাড়াকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে টুঙ্গিপাড়া থানা ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এসব অভিযান আরও জোরদার করা হবে।

 

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা