মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
দেশসেরা হওয়ার গৌরব, পঞ্চগড়ে দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
/ ৭৩ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:২০ অপরাহ্ন

 

 

আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

 

জাতীয় পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে পঞ্চগড়ের বোদা উপজেলার ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তাদের এ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিদ্যালয়ের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা তুলে দেওয়া হয়। একই সঙ্গে জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী আরও তিন শিক্ষার্থীকেও সম্মাননা প্রদান করা হয়।

 

চলতি বছরের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী নাবিহা নাসরিন আঈদা সাধারণ জ্ঞান (কুইজ) বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাদমান সাদিক বাংলা (কুইজ) বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করে জেলার জন্য গৌরব বয়ে আনে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান খান বাবলা, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক, সাবেক কাউন্সিলর ওসমান গণি বাবুয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রতিবুল ইসলাম এবং প্রধান শিক্ষক প্রবীর কুমার সেন।

 

বক্তারা বলেন, প্রান্তিক জেলা পঞ্চগড় থেকে জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন পুরো জেলার জন্য গর্বের বিষয়। এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক শিক্ষায় অংশ নিতে উৎসাহিত করবে।

 

সংবর্ধনা পেয়ে কৃতি শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানায়, ভবিষ্যতেও আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়, জেলা ও দেশের সুনাম বৃদ্ধি করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা