মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
অভিযানে গিয়ে দখলদারদের হামলায় বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও বনবিভাগের অধীন দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকসহ
/ ১৯৩ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

 

 

নাম: মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর উপজেলার প্রতিনিধি গাজীপুর

 

গাজীপুরের শ্রীপুরে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে গিয়ে দখলদারদের হামলায় বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও বনবিভাগের অধীন দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকসহ ১৬ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার ৩০ জুন  শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার উচ্ছেদ অভিযানে এ হামলার ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান শ্রীপুর সদর বিট কর্মকর্তা আকতার হোসেন সাতখামাইর বিট কর্মকর্তা বিপ্লব হোসেন ফরেস্ট গার্ড আলমগীর দেওয়ান শাকিল কামাল মিয়া আলমগীর হোসেন আবদুল মজিদ ও গাড়ি চালক সোহেলসহ ১৬ জন আহত হয়েছেন।

 

শ্রীপুর রেঞ্জের অধীন সাতখামাইর বিটের বিট কর্মকর্তা বিপ্লব হোসেন জানান শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় ২নং খতিয়ান ভুক্ত বনভিাগের জমি দখল করে ঘর তুলছিলেন স্থানীয় দুলাল ও আরমান। মঙ্গলবার সকালে শ্রীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমানের নেতৃত্বে বনবিভাগের প্রায় ২০ থেকে ২৫ জন কমকর্তা-কর্মচারী ও হাজিরা ভিত্তিক শ্রমিক নিয়ে ওই জমি উদ্ধারে যান। বেলা সাড়ে ১১ টার দিকে দখলদার দুলাল ও আরমান উচ্ছেদে বাধা দেয়। এসময় তাদের নেতৃত্বে অর্ধশতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী ও  শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে রেঞ্জ কর্মকতা ও সদর বিট কর্মকর্তাসহ ১৬ জন আহত হয়েছে। উচ্ছেদে ব্যবহার করা শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িও ভাংচুর করা হয়।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিজন কুমার মালাকার বলেন আহতদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা ও সদর বিট কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুল আলম জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা এলাকা ছেড়েছেন। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হলে বলে ওসি জানান।

 

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা