সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঘিওরে কৃষক ও অসহায় মানুষের মাঝে কৃষি উপকরণ, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ দীর্ঘ ৩৩ বছরের গৌরবময় কর্মজীবনের অবসান, অবসরে গেলেন দৌলতপুর থানার কনস্টেবল মফিজুর রহমান বেনজীরকে দেশে আনার বিষয়ে নতুন তথ্য দিলো সরকার মানিকগঞ্জে মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান না হলে হুমকিতে রপ্তানি শিল্প—আশুলিয়ায় মানববন্ধনে শ্রমিক নেতারা ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
দৌলতপুরে বক্তব্য বিকৃত করে প্রচারের অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ যুবদলের
/ ১৯১ বার
আপডেট টাইমঃ বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ন

দৌলতপুর প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বক্তব্য বিকৃত ও খণ্ডিতভাবে প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দৌলতপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
যুবদল নেতৃবৃন্দের দাবি, সম্প্রতি তাদের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আংশিকভাবে প্রকাশ করা হয়েছে। এতে মূল বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং বিষয়টি বিতর্কিত রূপ নেয়।
যুবদলের পক্ষ থেকে বলা হয়, দৌলতপুর উপজেলায় প্রায় ৩০ জনেরও বেশি সাংবাদিক বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করছেন। তাদের অধিকাংশই পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছেন। এসব সাংবাদিকদের প্রতি তারা সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তবে তাদের অভিযোগ, কয়েকজন সাংবাদিক অতীতে রাজনৈতিক পরিচয়ে সক্রিয় ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাবের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করেছেন। এমন কিছু ব্যক্তির কর্মকাণ্ডের সমালোচনা করতে গিয়ে তারা “কিছু সংখ্যক বিপথগামী সাংবাদিক” শব্দটি ব্যবহার করেছিলেন। কিন্তু পুরো বক্তব্য প্রচার না করে কেবল নির্দিষ্ট অংশ প্রকাশ করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছেছে।
যুবদল নেতৃবৃন্দ বলেন, “আমরা কখনোই দৌলতপুরের সকল সাংবাদিককে উদ্দেশ্য করে কোনো মন্তব্য করিনি। বরং যারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশের জন্য কাজ করছেন, তাদের আমরা স্বাগত ও ধন্যবাদ জানিয়েছি। কিন্তু সেই অংশগুলো ভিডিও থেকে বাদ দিয়ে খণ্ডিত চিত্র প্রকাশ করা হয়েছে।”

তারা আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাংবাদিক পরিচয় ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে যুবদল নেতৃবৃন্দ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও খণ্ডিত তথ্য প্রচারের ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক ও সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সাংবাদিকদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা