রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ ৩৩ বছরের গৌরবময় কর্মজীবনের অবসান, অবসরে গেলেন দৌলতপুর থানার কনস্টেবল মফিজুর রহমান বেনজীরকে দেশে আনার বিষয়ে নতুন তথ্য দিলো সরকার মানিকগঞ্জে মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান না হলে হুমকিতে রপ্তানি শিল্প—আশুলিয়ায় মানববন্ধনে শ্রমিক নেতারা ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
মানিকগঞ্জে মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত
/ ২৩ বার
আপডেট টাইমঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:

শিল্পোন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণে অবদানের জন্য সুপরিচিত বরেণ্য রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে মানিকগঞ্জে মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর পারিবারিক কবরস্থান সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা, কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আরিফুল ইসলাম জিয়া এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম রাসেলের দিকনির্দেশনায় মানিকগঞ্জ জেলা পেশাজীবী দলের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানিকগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশের শিল্পায়ন, শিক্ষা বিস্তার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। রাজনৈতিক জীবনেও তিনি সততা, দক্ষতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন বলে বক্তারা উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, মানিকগঞ্জ জেলা শাখার সহ-প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম জানান, মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর আদর্শ, কর্ম ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা