
ধামরাই প্রতিনিধি: জাহিদ খান
শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৩/৫/২৬ইং-এ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, অভিভাবক এবং সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের বর্বর ঘটনা সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে এ ধরনের অপরাধ বারবার ঘটতে থাকবে। তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
কর্মসূচি শেষে রামিসার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

