
নিজস্ব প্রতিনিধি :সাভারের বিরুলিয়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানার বকেয়া বেতন পরিশোধ এবং বন্ধ কারখানা পুনরায় চালুর দাবিতে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ শুক্রবার সকালে বিরুলিয়ার বাগ্নিবাড়ি এলাকায় অবস্থিত এ.বি.সি বাংলা অ্যাপারেলস লিঃ এর সামনে এই কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে শ্রমিকরা জানান, কারখানাটি বর্তমানে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ গত ডিসেম্বর-২০২৫ এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি-২০২৬ মাসের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করেনি। দীর্ঘ সময় ধরে বেতন না পাওয়ায় কয়েকশ শ্রমিক ও কর্মচারী অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।
আন্দোলনের মূল দাবিগুলো হলো:
অবিলম্বে বন্ধ কারখানাটি পুনরায় চালু করতে হবে।
শ্রমিক-কর্মচারীদের ডিসেম্বর-২০২৫, জানুয়ারি ও ফেব্রুয়ারি-২০২৬ মাসের বকেয়া বেতন ও আনুষঙ্গিক ভাতা দ্রুত পরিশোধ করতে হবে।
ব্যানার হাতে নিয়ে অবস্থান ধর্মঘটে থাকা শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের ন্যায্য পাওনা আদায়ের লক্ষে রাজপথে নেমেছি। বেতন না পাওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান ধর্মঘট ও আন্দোলন অব্যাহত থাকবে।
প্রতিবাদ সমাবেশে এ.বি.সি বাংলা অ্যাপারেলস লিঃ-এর কয়েকশ সাধারণ শ্রমিক ও কর্মচারী উপস্থিত ছিলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে বেতন পরিশোধের বিষয়ে কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া যায়নি।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

