
ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে এবং আরও দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
অভিযানে কালামপুরের পপুলার হাসপাতালের ওটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ইসলামীয়া হাসপাতাল ও এ্যাপোলো হাসপাতালকে বিভিন্ন অনিয়মের দায়ে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান, প্রয়োজনীয় কাগজপত্র এবং লাইসেন্স সংক্রান্ত বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবিষ্যতে নিয়মনীতি মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

