
ধামরাই প্রতিনিধি:জাহিদ খান
ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে একের পর এক ইটভাটা পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটা মালিক সমিতির সভাপতি জালালের নিয়ন্ত্রণে থাকা সাতটি ইটভাটা দীর্ঘদিন ধরে লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়াই পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, প্রশাসনের চোখের সামনে এসব ইটভাটা বছরের পর বছর চালু থাকলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।
অভিযুক্ত ইটভাটাগুলোর অবস্থান—
সততা ব্রিকস–১: গ্রাফিক্স ফ্যাক্টরির পেছনে
সততা ব্রিকস–২: গ্রাফিক্স ফ্যাক্টরির উত্তর পাশে
আলিফ ব্রিকস: ভালুম, কালামপুর
সততা ব্রিকস: গোড়াকান্দা (৪ নম্বর)
লামিয়া ব্রিকস: কাওয়ালি পাড়া
পিউটার ব্রিকস: জালসিন ব্রিজ সংলগ্ন
পিউটার ব্রিকস: বান্নল বোচর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন
স্থানীয়দের অভিযোগ, এসব ইটভাটার ধোঁয়া ও দূষণের কারণে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি স্কুল ও বসতবাড়ির কাছাকাছি হওয়ায় শিশু ও সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি তৈরি হয়েছে।
এ অবস্থায় এলাকাবাসী ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর প্রতি জরুরি ভিত্তিতে তদন্ত করে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযোগের ব্যাপারে সভাপতি জালালের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

