মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
অনলাইন পাঠদান নিয়ে অধিদপ্তরের জরুরি নির্দেশনা
Avatar photo
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২, ১:৩৪ পূর্বাহ্ন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে পাঠদানসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা এসব নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনাগুলো নিচে দেওয়া হলো-
আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরাসরি অংশগ্রহণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে জানিয়ে নির্দেশনায় বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, নেপ ও এনসিটিবি কর্তৃক ২০২২ সালের জন্য প্রণীত বার্ষিক পাঠ পরিকল্পনা (জানুয়ারি-এপ্রিল) ইতোমধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুসরণ করা হচ্ছে।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনুমোদিত বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা অনলাইনে গুগল মিটে পাঠদান কার্যক্রম পরিচালনা করবেন।
মোবাইল ফোন ও ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিও থেকে পরিচালিত ‘ঘরে বসে শিখি’ পাঠ কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে।
অনলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সংসদ বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিও’র মাধ্যমে চলমান ‘ঘরে বসে শিখি’ পাঠ সম্প্রচারের সময়টুকু বাদ দিয়ে অনলাইন পাঠদানের সময়সূচি নির্ধারণ করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধকালীন প্রতিষ্ঠানের সব সম্পদ রক্ষণাবেক্ষণ ও সামগ্রিক নিরাপত্তার বিষয়ে প্রধান শিক্ষক এসএমসির সদস্যদের সহযোগিতা নেবেন। বিদ্যালয়ে নিয়মিত পরিষ্কার পরিছন্ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
প্রধান শিক্ষক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়ার সব শিক্ষার্থীকে শ্রেণিশিক্ষক ও বিষয়শিক্ষক প্রতি ভাগ করে দেবেন বা নেবেন। শিক্ষকরা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে মোবাইল ফোনে ও ব্যক্তিগতভাবে নিয়মিত যোগাযোগ রক্ষা করে শিক্ষার্থীদের পাঠ অগ্রগতির খোঁজ-খবর নেবেন।
কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সব স্বাস্থ্যবিধি ও অন্য বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা