বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
চন্দ্রায় স্টুডেন্ট ভাড়া ইস্যুতে নিসআ – গাজীপুর জেলার অভিযান, সমাধানের প্রতিশ্রুতি দিল পরিবহন মালিক সমিতি
Avatar photo
আপডেট টাইমঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

চন্দ্রায় স্টুডেন্ট ভাড়া ইস্যুতে নিসআ – গাজীপুর জেলার অভিযান, সমাধানের প্রতিশ্রুতি দিল পরিবহন মালিক সমিতি

গাজীপুর, ৬ ফেব্রুয়ারি ২০২৫: শিক্ষার্থীদের জন্য স্বীকৃত “হাফ ভাড়া” নিশ্চিত করতে আজ বিকাল ৩টায় গাজীপুর জেলার চন্দ্রা থেকে টাঙ্গাইল মির্জাপুর রোডে মুত্তাকিন পরিবহন এর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, বাস কর্তৃপক্ষ তাদের জন্য নির্ধারিত হারে “হাফ ভাড়া” নিতে অস্বীকৃতি জানাচ্ছিল।

নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) – গাজীপুর জেলা টিম অভিযোগটি আমলে নিয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে এবং অভিযুক্ত চারটি বাস আটক করে। অভিযানের খবর পেয়ে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিষয়টির সমাধান দেন।

পরিবহন মালিক পক্ষ আশ্বস্ত করেছে যে, আগামীকাল সকাল ১০টার মধ্যে মুত্তাকিন পরিবহনের সব বাসের স্টাফদের স্টুডেন্ট ভাড়া সংক্রান্ত নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি, ভবিষ্যতে এই বিষয়ে আর কোনো অভিযোগ না আসার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।

নিসআ – গাজীপুর জেলা টিম জানায়, “শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা চাই, তারা যেন নির্বিঘ্নে এবং সঠিক ভাড়ায় যাতায়াত করতে পারে। ভবিষ্যতেও আমরা এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব।”

এ অভিযানের মাধ্যমে আবারও প্রমাণ হলো যে, যদি সবাই সচেতন হয় এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা