শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
নেত্রকোনা পূর্বধলায় ৩৬ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক-১
Avatar photo
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৭:৩০ অপরাহ্ন

 

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার পূর্বধলায় ৩৬ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৭০ হাজার টাকা। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার শ্যামগঞ্জ বাজারের ব্যবসায়ী বিপুল সরকার ও বাবুল সরকারের দোকান থেকে এসব অবৈধ পথে আনা চিনি জব্দ করা হয়। এসময় অসাধু ব্যবসায়ী বিপুল সরকারকে আটক করেছে গৌরীপুরের ইউএনও মো. শাকিল আহমেদ ও সেনাবাহিনীর অফিসার ইশরাক। পরে জব্দকৃত চিনি শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রে বুঝিয়ে দেয়ার পর তিনি পূর্বধলা থানায় চিনিসহ আটককারীকে সৌপর্দ করা হয়।

জানা গেছে, পাশ্ববর্তী গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউপির নোয়াপাই গ্রামের কতিপয়সহ আশেপাশের চোরাকারবারীদের মাধ্যমে দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় চিনির রমরমা ব্যবসা চালিয়ে আসছিল শ্যামগঞ্জ বাজারের অসাধু ব্যবসায়ী বিপুল সরকার ও তার ভাই বাবুল সরকার। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বুধবার (২৩ অক্টোবর) প্রশাসন ও সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের ব্যবসায়ী দোকানে অভিযান চালিয়ে ৩৬ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এ সময় বাবুল সরকার পালিয়ে গেলে বিপুল সরকারকে আটক করে পুলিশ।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাবুল সরকার দীর্ঘদিন যাবত অবৈধ চিনি, মসলা সহ ভারতীয় পন্য বিক্রি করে আসছে। সে নিজে দোকানে বিক্রি করে পাশাপাশি বাহিরের ট্রাক ভর্তি করে বিক্রি করে। সে এলাকার অবৈধ চিনিসহ ভারতীয় অবৈধ পণ্য বিক্রি করার মূল হোতা। অবৈধ চিনির ব্যবসা করে বাবুল সরকার ও বিপুল সরকার কোটি কোটি টাকার মালিক।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ আইনে মামলা করেছে। আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত বিপুল সরকারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা