শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সদস্যবৃন্দ
Avatar photo
আপডেট টাইমঃ শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৭:২৫ অপরাহ্ন

 

শামীম তালুকদার,নেত্রকোণা:

নেত্রকোণার মদনে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়া নবনির্বাচিত চেয়ারম্যান ইফতেখার আলম খাঁন চৌধুরী আজাদকে ৩১মে, শুক্রবার বিকাল ৪ টায় ফুলেল শুভেচ্ছা জানান, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ইফতেখার আলম খাঁন চৌধুরী আজাদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সহ-সভাপতি সাংবাদিক এ এম শফিকুল ইসলামসহ বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সদস্যবৃন্দ।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বলেন, “আমি মদন উপজেলার সর্বস্তরের মানুষের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে তাদের মূল্যবান ভোট প্রদান করে আমাকে বিজয়ী করেছেন।
আমি চেষ্টা করবো মদন উপজেলার প্রতিটি মানুষের সুখে-দু:খে পাশে থেকে কাজ করার জন্য ।”

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম বলেন, উপজেলা বাসী একজন যোগ্য অভিভাবক হিসেবে ভোটের মাধ্যমে বিজয়ী করে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছেন, আমরা আশা করি উপজেলার প্রতিটি মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তার দায়িত্ব পালন করে যাবেন।

গত ২৯ মে,বুধবার অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইফতেখারুল আলম খাঁন চৌধুরী আজাদ ঘোড়া প্রতীক নিয়ে ১৮৬৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১০২৬৯ ভোট।

নবনির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএনপির বহিস্কৃত জেলা ছাত্রদল সদস্য এম এ সোহাগ মাইক প্রতীক নিয়ে ৩২৫৪১ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বহিস্কৃত মদন পৌর কৃষক দলের নেতা শেখ বদরুল ইসলাম টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১৮০৩১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতি আক্তার ইভা ফুটবল প্রতীক নিয়ে ২১৪৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাসনা চৌধুরী পেয়েছেন ১৩৩১০ভোট।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা