বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
মহম্মদপুরে ডাবল মার্ডারের রহস্য উদঘাটনে চাকু খুজতে, অভয়নগরে ভৈরব নদে মাগুরার পুলিশ।
Avatar photo
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

 

মোঃ কামাল হোসেন,

বিশেষ প্রতিনিধিঃ

মাগুরার মহম্মদপুর উপজেলায় আপন দুই ভাইকে গলাকেটে হত্যার রহস্য উদঘাটনে চাকু খুজতে অভয়নগরের ভৈরব নদে নেমেছেন মাগুরা পুলিশের একটি দল। সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার ভৈরব নদীতে ব্রিজ সংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে নিয়ে রহস্য উদঘাটনে ১টি চাকু খুজতে নামে পুলিশ। তিন ঘন্টা অভিযান চালিয়েও ১টি দেশিয় অস্ত্র চাকুর সন্ধান মেলেনি। এ বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার মহম্মদপুর থানার পুলিশ উপ-পরিদর্শক এস আই শেখ সাইফুল ইসলাম। পুলিশ জানায়, প্রতিবেশি ফারুক শিকদারের ছেলে আশিকুর রহমান গত ৩০-১২-২০২৩ শনিবার রাত ৯টার দিকে সবুজ ও হৃদয়কে ডাব খাওয়ার কথা বলে বাড়ির থেকে ডেকে নিয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী তাদেরকে বাড়ির থেকে একটু দুরে ইছেমতি বিলের ঢোকচান্দের মাঠে নিয়ে যায়। সেখানে সুবজ ও হৃদয়ের ওপর আশিক ও তার সহযোগীরা অর্তকিত হামলা চালায়। প্রথমে হৃদয়কে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করে। বিষয়টি দেখে বড় ভাই সবুজ চিৎকার করলে তাকেও গলাকেটে হত্যা করে। এ ঘটনায় আশিককে গত ০১-০১-২০২৪ সোমবার আটক করে থানা পুলিশ। আটক করার পর আশিক ঘটনাটি প্রথম থেকে শেষ পর্য়ন্ত বিস্তারিত জানান। এরপর মামলার ২নং আসামী হেদায়েতকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ভৈরব নদীর ব্রিজ সংলগ্ন নদীতে হত্যায় ব্যবহৃত দেশি অস্ত্র চাকুর কথা উল্যেখ করে। এসময় পুলিশ চাকুটি খুজতে নদীতে নামেন। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশের উপ পরিদর্শক এস আই রূপক, অভয়নগর থানা পুলিশের উপ-পরিদর্শক এস আই দেলোয়ার।উল্লেখ্য, আশিকুর ডাব খাওয়ার কথা বলে সবুজ ও হৃদয়কে পানিঘাটা মধ্যপাড়া ঢোকচান্দের মাঠে নিয়ে কয়েকজন মিলে দুই ভাইকে গলা কেটে হত্যা করে। রোববার (৩১ ডিসেম্বর) ভোরে খবর পেয়ে পানিঘাটা গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের মঞ্জুর মোল্যার ছেলে সবুজ মোল্যা (৩০) ও তার ছোট ভাই হৃদয় মোল্যা (১৪)। তাদের বড় ভাই কালাম মোল্লা বাদি হয়ে আশিকুর রহমানকে প্রধান আসামি ও আরও ১০ জনের নামে মামলাটি দায়ের করেন। মহম্মদপুর থানা পুলিশের উপ পরিদর্শক এস আই শেখ সাইফুল ইসলাম বলেন, আসামীর দেওয়া স্বীকারোক্তি মোতাবেক সোমবার সকালে উপজেলার মশরহাটি ভৈরব ব্রিজ সংলগ্ন এলাকায় ভৈরব নদীতে নৌকা যোগে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে নিয়ে রহস্য উদঘাটনে ১টি চাকু খুজতে আসছিলাম। অনেক খোঁজাখুঁজি করে চাকু পাওয়া যায়নি।অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, মাগুরায় দুই ভাইকে হত্যার ঘটনায় মাগুরা থেকে একটি পুলিশের টিম এসেছিল। ভৈরব সেতু সংলগ্ন এলাকায় নদীতে ডুবুরি দল দিয়ে হত্যার ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কাজ চলেছে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা