শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩টি ক্লিনিকে ২লাখ ৫০হাজার টাকা জরিমানা: ১টি সিলগালা
Avatar photo
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ৮:২৪ অপরাহ্ন

 

মোঃ কামাল হোসেন,

বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩ ক্লিনিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ক্লিনিককে সীলগালা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত নওয়াপাড়া ক্লিনিকপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয়। মেডিকেল এ্যাসিষ্টান্ড দিয়ে অপারেশন করানোর দায়ে ও লাইসেন্স নবায়ন না থাকায় বিশ্বাস প্রাঃ ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়। অপরদিকে, নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিককে অনুমোদনের অতিরিক্ত বেড রাখা, ডিউটি ডাক্তার ও এ্যানেসথেশিয়া ডাক্তার না থাকা ও রি-এজেন্ট বার কোড না থাকার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এ হামিদ মেমোরিয়াল ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অনুমোদনের অতিরিক্ত বেড রাখা, ওটির অনুমোদন, ডিউটি ডাক্তার না থাকায় ১লাখ টাকা জরিমানা ও ওটি সিলগালা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অভয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ স্কট কমান্ডার এএসপি ফয়সাল তানভীর,অভয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুজ্জামান, মেডিকেল অফিসার মাহফুজুর রহমান সবুজ। এর আগে সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে এবি ডায়াগনস্টিক সেন্টার, মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবওয়েভ মেডিকেল সেন্টার তাদের প্রতিষ্ঠান বন্ধ করে মুহুর্তে সটকে পড়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে। এবং কোন ক্লিনিক যাতে অনিয়ম করতে না পারে কঠোর নজরদারি থাকবে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা