শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩
/ ১৮ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৮ পূর্বাহ্ন

পঞ্চগড় জেলা প্রতিনিধি,সঞ্জু বনিক সৌরভ:

মাত্র ১০ টাকায় সিম বিক্রি। সঙ্গে নেওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্রের তথ্য ও ফিঙ্গারপ্রিন্ট। এরপরই গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ। এমন ঘটনায় পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় মোবাইল অপারেটরটির তিন ব্র্যান্ড প্রোমোটারকে আটক করে রাখেন স্থানীয়রা। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বন্দরপাড়া গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও জনপ্রতিনিধিরা।
আটক ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁওয়ের আবু নাইয়ান নাহিদ, পঞ্চগড় জালাসী এলাকার রবিউল ইসলাম ও বাবু।
স্থানীয়দের অভিযোগ, গত তিন দিন ধরে ৪ নম্বর কামাতকাজলদিঘী ইউনিয়নের বন্দরপাড়াসহ আশপাশের এলাকায় মাত্র ১০ টাকায় রবি ও ইয়ারটেল সিম বিক্রি করছিলেন ওই তিনজন। সিম দেওয়ার সময় গ্রাহকদের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয়।
অভিযোগ উঠেছে, এসব তথ্য ব্যবহার করে গ্রাহকদের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে। সিম নেওয়ার পরপরই অনেকের আগে থেকে থাকা নগদ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় বলেও দাবি করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয়দের দাবি, তিন দিনে প্রায় ৪ থেকে ৫ শত মানুষের জাতীয় পরিচয়পত্রের তথ্য ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। এমনকি কয়েকজনের নগদ অ্যাকাউন্টে থাকা টাকা সরিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।
বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে স্থানীয় কয়েকজন ওই ব্র্যান্ড প্রোমোটারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে তারা নিজেদের অবস্থান পঞ্চগড়ের বলেয়াপাড়া এলাকায় বলে জানান। স্থানীয়রা সেখানে গিয়ে তাদের আটক করে বন্দরপাড়া গ্রামে নিয়ে আসেন।
একাধিক ভুক্তভোগী বলেন, ‘১০ টাকায় সিম দেওয়ার কথা বলে আমাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। তারা চলে যাওয়ার পরই নগদ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। কোন সিম দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেটিও আমরা জানি না।’
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ঘটনাস্থলে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে আটক ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও গ্রাহকদের তথ্য কীভাবে ব্যবহার করা হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা