শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
শিশুকে ধর্ষণের অভিযোগে তেঁতুলিয়ায় বিক্ষোভ, আপোষের চেষ্টার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
/ ৩৩ বার
আপডেট টাইমঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

পঞ্চগড় জেলা প্রতিনিধি,সঞ্জু বনিক সৌরভ:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ এবং ঘটনাটি অর্থের বিনিময়ে আপোষে মীমাংসার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের রবীন্দ্র স্মরণী বাইপাস এলাকায় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ঝাড়ু ও জুতা হাতে নিয়ে বিক্ষোভ করেন। পরে বিক্ষোভকারীরা তেঁতুলিয়া-পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন আগে উপজেলার তাইয়াগছ এলাকায় প্রতিবেশী ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সানোয়ার হোসেন নামে এক বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও থানায় মামলা না করে একটি পক্ষ ভুক্তভোগী পরিবারকে অর্থের প্রস্তাব দিয়ে বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
বিক্ষোভকারীরা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি এবং কথিত আপোষের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে প্রতিবাদ করতে গিয়ে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে হুমকি দেওয়ার অভিযোগও করেন তারা।
এ ঘটনায় তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার বিরুদ্ধেও আপোষের চেষ্টায় ভূমিকা রাখার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। তবে অভিযোগ অস্বীকার করে সুলতানা রাজিয়া বলেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বেশ কিছুদিন ধরে ঢাকায় অবস্থান করছেন বলেও দাবি করেন।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন, উপজেলা সহকারী কমিশনার এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এ সময় প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে প্রায় দুই ঘণ্টা পর বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে জন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা