রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
দেবীগঞ্জে ট্যাংকে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, অবহেলার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা
/ ৩৮ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:০১ অপরাহ্ন

পঞ্চগড় জেলা প্রতিনিধি,সঞ্জু বনিক সৌরভ:

পঞ্চগড়ের দেবীগঞ্জে সেফটি ট্যাংক সংস্কারের কাজ করতে গিয়ে বাবুরাম দেবসিংহ (৪৫) নামে এক রাজমিস্ত্রি শ্রমিকের মৃত্যু হয়েছে। ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

এ ঘটনায় অবহেলার অভিযোগে আটজনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা করেছেন নিহতের কাকা বুদ্ধ চরণ দেবসিংহ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে মামলাটি দায়ের করা হয়।

নিহত বাবুরাম দেবসিংহ দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের বলরামপুর নিজধাম এলাকার বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি শ্রমিক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৩ আগস্ট সকাল ৯টার দিকে একটি বাড়ির সেফটি ট্যাংক সংস্কারের কাজের জন্য বাবুরামকে ডেকে নেওয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকার আশঙ্কা থাকলেও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছাড়াই তাকে ট্যাংকের ভেতরে নামানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

কাজ করার একপর্যায়ে বাবুরাম অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা না করে সময়ক্ষেপণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে কোনো একসময় ট্যাংকের ভেতরেই তার মৃত্যু হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, সন্ধ্যা সোয়া ৬টার দিকে কয়েকজন অভিযুক্ত ভ্যান ও অটোরিকশায় করে বাবুরামের মরদেহ তার বাড়ির আঙিনায় রেখে দ্রুত সেখান থেকে চলে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

নিহতের কাকা বুদ্ধ চরণ দেবসিংহ অভিযোগ করেন, বাবুরাম ট্যাংকের ভেতরে অসুস্থ হয়ে পড়ার পর সময়মতো উদ্ধার করে চিকিৎসা দেওয়া হলে তার জীবন বাঁচানো সম্ভব হতে পারত। অভিযুক্তদের অবহেলার কারণেই তার ভাতিজার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিঞা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শুক্রবার পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

এদিকে মামলায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনায় কারও দায় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা