রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩ জিয়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ইউনুছ আলীর দৌলতপুরে ৬ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সচিবআফজাল হোসেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ঘিওর খাদ্য গুদাম ব্রিজের অ্যাপ্রোচ আশুলিয়ায় সিপিআরএসের থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের কার্যালয় উদ্বোধন বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম জীবনী জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা প্রারম্ভকথা জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত নারী
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
ভাউলাগঞ্জে ট্যাপেনডল ট্যাবলেটসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
/ ৬৮ বার
আপডেট টাইমঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:২৩ পূর্বাহ্ন

পঞ্চগড় জেলা প্রতিনিধি:সঞ্জু বনিক সৌরভ:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১ নম্বর চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকায় ট্যাপেনডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালতের নির্দেশে জব্দ করা ট্যাপেনডল ট্যাবলেটও ধ্বংস করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মুন্না। তিনি উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখে মুন্নাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ট্যাপেনডল ট্যাবলেট উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত শুনানি শেষে মুন্নাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দ করা ট্যাপেনডল ট্যাবলেট আদালতের নির্দেশ অনুযায়ী ধ্বংস করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ভাউলাগঞ্জ এলাকায় দুই পিস ট্যাপেনডল ট্যাবলেট সংগ্রহের উদ্দেশ্যে এসেছিলেন। তবে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

এলাকাবাসীর মতে, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের ধারাবাহিক অভিযান এবং সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ অব্যাহত থাকলে সমাজে মাদকের বিস্তার অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা