মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি বিএনপি-জামায়াতের কোনো অন্যায় আবদার রাখবেন না: এমপি রুমা।পাবনার ভাঙ্গুরা উপজেলার আইন-শৃঙ্খলা মিটিং এ কথা বলেন।
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
নেত্রকোণা বারহাট্টায় আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি বিষয়ক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
/ ৬৫ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২:৪১ অপরাহ্ন

 

 

ওমর ফারুক আহম্মদ  (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণা বারহাট্টা উপজেলা  কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি বিষয়ক ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার  সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়।

 

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা। সঞ্চালনায়

 কৃষি সম্প্রসারণ অফিসার, শাহনাজ আফরোজ মনি, বারহাট্টা, নেত্রকোণা।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কৃষিবিদ ড. চন্দন কুমার মহাপাত্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোণার জেলা প্রশিক্ষণ অফিসার।বিশেষ অতিথির বক্তব্য দেন, ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার, ড. মোঃ সালাহউদ্দিন কায়সার। এছাড়া উপস্থিত ছিলেন

কৃষি সম্প্রসারণ অফিসার – মোঃ রাশেদুজ্জামান আজাদ, বারহাট্টা, নেত্রকোণা।সিনিয়র মৎস্য অফিসার কামরুল হাসান,এ. এস. এম. গোলাম হোসাইন  সমাজসেবা অফিসার বারহাট্টা,মোঃ আলাউদ্দিন যুব উন্নয়ন অফিসার বারহাট্টা।বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং বিশ্বব্যাংক ও আইএফএডি-এর সহায়তায় পরিচালিত ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে এসব আধুনিক কার্যক্রমের সুফল সরাসরি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে।

কংগ্রেসের বিভিন্ন পর্যায়ের অতিথিরা প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

দিনব্যাপী আয়োজিত এই কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের মাঠকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা