শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
উদ্বোধনী ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই দৈনিক ইনকিলাবে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা ধামরাইয়ে আপন চাচিকে কুপিয়ে জখমের ঘটনায় আলমগীর গ্রেফতার ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা গাড়ি মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক ধামরাইয়ে চানাচুরের প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টা, লম্পট অটোচালক গ্রেপ্তার বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ২২৫ (দুইশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ৪৩ (তেতাল্লিশ) গ্রাম হেরোইনসহ মোট ৯ (নয়) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় তাহমিনা আক্তার তামানা শিশু ধর্ষণ-হত্যা মামলা: কোথাও দ্রুত বিচার, কোথাও দীর্ঘ অপেক্ষা রামিসা হত্যা মামলায় দ্রুত রায়, কার্যকর হতে লাগতে পারে তিন মাস শিশু রামিসা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
আল-মুসলিম গ্রুপের তিন কারখানায় ১,৮৬৮ শ্রমিক ছাঁটাই
/ ৩০ বার
আপডেট টাইমঃ শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

সাভার ও আশুলিয়ায় অবস্থিত তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপের তিনটি কারখানা থেকে মোট ১ হাজার ৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ব্যবসায়িক মন্দা ও ক্রয়াদেশ কমে যাওয়ার কারণ দেখিয়ে শ্রম আইন-২০০৬ এর ২০ ধারার আওতায় এই ছাঁটাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ছাঁটাই হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে সাভারের উলাইল এলাকার একেএম নিটওয়্যার লিমিটেড, রেডিও কলোনির প্যাসিফিক ব্লু জিন্স ওয়ার এবং আশুলিয়ার আল-মুসলিম অ্যাপারেল্স। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, একেএম নিটওয়্যার থেকে ১ হাজার ২৮৬ জন, প্যাসিফিক ব্লু জিন্স ওয়ার থেকে ৫২৯ জন এবং আল-মুসলিম অ্যাপারেল্স থেকে ৫৩ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।

শনিবার সকালে রেডিও কলোনি ও উলাইল এলাকার কারখানার সামনে ছাঁটাই হওয়া শ্রমিকদের ভিড় দেখা যায়। অনেক শ্রমিককে কারখানার দেয়ালে টানানো তালিকায় নিজেদের নাম খুঁজতে দেখা গেছে। এ সময় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের চিত্রও লক্ষ্য করা যায়।

আল-মুসলিম গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান বলেন, “ব্যবসায়িক মন্দা এবং ক্রয়াদেশ কমে যাওয়ায় শ্রম আইন অনুযায়ী শ্রমিক ছাঁটাই করতে হয়েছে। ছাঁটাই হওয়া শ্রমিকদের সব ধরনের পাওনা নিয়ম মেনে পরিশোধ করা হয়েছে।”

তবে শ্রমিকদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অনেকেই দাবি করেন, মোবাইল ফোনে বার্তা বা লিখিত নোটিশ ছাড়াই হঠাৎ করে চাকরি হারানোর বিষয়টি জানতে পারেন তারা। কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, ঈদের আগে স্বল্প পরিমাণ বেতন পরিশোধের পর হঠাৎ করেই তাদের চাকরি নেই বলে জানানো হয়। কারও কারও পরিচয়পত্র (আইডি কার্ড) নিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

শ্রমিক নেতারা বলছেন, আইন অনুযায়ী ছাঁটাই করা হলেও শ্রমিকদের পুনঃনিয়োগ কিংবা বিকল্প কর্মসংস্থানের বিষয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা জানানো হয়নি। তাদের মতে, দীর্ঘদিন ধরে কর্মরত শ্রমিকদের আকস্মিক ছাঁটাই তাদের ও তাদের পরিবারের জীবনে গুরুতর প্রভাব ফেলবে।

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, “শুধু আইনগত প্রক্রিয়া অনুসরণ করাই যথেষ্ট নয়। ছাঁটাই হওয়া শ্রমিকদের ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়েও উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। দীর্ঘদিনের কর্মীদের হঠাৎ ছাঁটাই তাদের জীবন-জীবিকার ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।”

এদিকে ছাঁটাইয়ের ঘটনায় শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বিরাজ করছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, তৈরি পোশাক খাতে ক্রয়াদেশ কমে যাওয়ার প্রভাব শ্রমবাজারে আরও বিস্তৃত আকারে পড়তে পারে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা