বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ সম্মাননা পেলেন ধামরাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ উজ্জ্বল মানিকগঞ্জে গণসংযোগে ব্যস্ত মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে ফুলবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক্কাবর আটক  কালিয়াদহ জোড়া ব্রিজ বাঁশতলি তিন রাস্তার মোড় এবং মকশবিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যাকবলিত দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ ঘিওরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮নং ধামশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সজীবের গণসংযোগ অব্যাহত জজ কোর্টের রায়ে উচ্ছেদ অভিযান, তিন ঘণ্টা পর উচ্চ আদালতের স্থগিতাদেশ; নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় উত্তেজনা নদীভাঙনে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
/ ৫৩ বার
আপডেট টাইমঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:১০ অপরাহ্ন

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ধনি পাড়া (উত্তর) গ্রামে পুকুরের পানিতে ডুবে আলিফ (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের পর থেকে আলিফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তার চাচাতো দাদা আব্দুল কুদ্দুস। পরে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

জানা গেছে, আলিফ দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল। সে স্থানীয় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

মাগুড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য লতিফুল ইসলাম (রাজু) শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা