বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্যবাহী চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মুহাম্মদ বাবুল আক্তার। দৌলতপুরে চর মাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রতনের নিয়ন্ত্রণে হলমার্কে সীসা কারখানা? রাতভর পোড়ানো হয় ব্যাটারি পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন ৮ নং ধামসার ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসানের পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা ৩১ নিয়োগে ২০ জনের সুপারিশ কার? গাড়িচালক মোহাব্বতকে ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ পঞ্চগড়ে জিপিএ-৫সহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ক্রেস্ট-বই ও গাছের চারা দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী সরকারের ৭ মাসের উন্নয়ন মূলক কাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পঞ্চগড়ে ১০ টাকার সিমে ফিঙ্গারপ্রিন্ট! গ্রাহকের অজান্তে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ, আটক ৩
নোটিশঃ
সারাদেশে সাংবাদিক/সংবাদকর্মী নিয়োগ চলছে..... জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার, বিজ্ঞাপন প্রতিনিধি, জেলা ব্যুরো প্রধান।
স্টুডেন্ট অ্যাকাউন্টের তথ্যের অপব্যবহারের অভিযোগে রূপালী ব্যাংকের কর্মকর্তা বদলি
/ ৫৩ বার
আপডেট টাইমঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:১০ অপরাহ্ন

 

 

৬ জুলাই, ২০২৬

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সময় জমা দেওয়া ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের অভিযোগ উঠেছে রূপালী ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলি করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

জানা যায়, শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণের সুবিধার্থে সম্প্রতি রূপালী ব্যাংক পঞ্চগড় শাখা কলেজে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার কার্যক্রম পরিচালনা করে। এ সময় শিক্ষার্থীদের নাম, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়।

ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, অ্যাকাউন্ট খোলার কিছুদিন পর ব্যাংকের কর্মকর্তা তারেক মাহমুদ তাদের ব্যক্তিগত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাতে শুরু করেন। পরে গভীর রাতে অডিও ও ভিডিও কল করে বিরক্ত করা হয় বলেও তারা অভিযোগ করেন। একই ধরনের অভিজ্ঞতার কথা আরও কয়েকজন শিক্ষার্থী কলেজ কর্তৃপক্ষকে জানান।

পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য এভাবে ব্যবহারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাই লিখিতভাবে বিষয়টি রূপালী ব্যাংক পঞ্চগড় শাখাকে অবহিত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কর্মকর্তা তারেক মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিককে শাখা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পরিচয় জানার পর তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর সাড়া দেননি।

রূপালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক পবিত্র কুমার রায় বলেন, কলেজ কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

👁️ লাইভ টেক্সট প্রিভিউ
লাইন ১ প্রিভিউ
লাইন ২ প্রিভিউ
কার্ড ব্যাকগ্রাউন্ড
১ম লাইন কালার
২য় লাইন কালার
ফন্ট সাইজ অ্যাডজাস্ট করুন: 52px

⏳ জাদুকরী উপায়ে কার্ডটি ফুল এইচডিতে রেন্ডার হচ্ছে, একটু অপেক্ষা করুন...

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
ফেসবুকে আমরা